২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'হারিকেন মে ভোট দিয়া তো কিস্তি ক্যায়সে পাস কিয়া'

ঢাকার কেরানীগঞ্জে ১৯৭১ এর ২ এপ্রিল গণহত্যার শিকার হন ৫ হাজার নারী-পুরুষ। সেদিনের চিত্র তুলে এনেছেন কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 05:28 AM

Updated : 24 Aug 2022, 08:07 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'হারিকেন মে ভোট দিয়া তো কিস্তি ক্যায়সে পাস কিয়া'- এ বলেই গুলি চালালো পাকিস্তানি বাহিনী। সময় ২ এপ্রিল ১৯৭১, ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জ। সেদিন পাকিস্তানি সেনাদের গুলিতে অন্তত পাঁচ হাজার নারী-পুরুষ নিহত হয় বলে স্থানীয়রা বলছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস সে দিনের স্মৃতি একটুও ভুলতে পারেননি; তার ভাষায়- মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সেদিন ভোরে গোলাগুলির শব্দে ঘুম ভেঙেছিলো বুড়িগঙ্গার ওপারের কেরানীগঞ্জবাসীর। ৩৯ বছর পর তিনি বৃহস্পতিবার কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সে দিনের কথা, তখন তার বয়স ছিলো ২৫ বছর। "গুলির শব্দে সবাই দিগি