বাগেরহাট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বাগেরহাটে চার 'রাজাকার' এর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বুধবার বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ মামলা করেন শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মুক্তিযোদ্ধা মো. ফুলমিঞা খলিফা।
হাকিম মো. রাকিবুল ইসলাম শরণখোলা থানার ওসিকে মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- লুৎফর হাওলাদার (৬৫), আব্দুর রব গাজী (৬৩), ফজলুল হক খলিফা (৭০) ও মোফাজ্জেল খলিফা (৬২)। এদের সবার বাড়ি মঠেরপাড় গ্রামে।
বাদির অভিযোগ, আসামিরা মুক্তিযুদ্ধের সমর তার দুই ভাই চাঁনমিঞা খলিফা ও আব্দুর রশিদ খলিফা।
মামলায় বলা হয়, মুক্তিযুদ্ধের সময়ে বাদিকে না পেয়ে আসামিরা বাড়িতে ঢুকে চাঁনমিঞাকে গুলি এবং রশিদকে জবাই করে হত্যা করে।
আসামিরা বাদির বোন-ভাবি ও ভাতিজিকে ধর্ষণ করে বলেও বাদি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24