ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সালাউদ্দিনের অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে এদিনই প্রথম পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। আদালত কারা কর্তৃপক্ষের প্রতি আদেশ দিয়ে সালাউদ্দিনকে আটক রাখার ওপর শুনানি ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে।
সকালে বিচারকাজের শুরুতে সালাউদ্দিন কাদের আদালতকে বলেন, "আমাকে কোনো আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এখানে আমার কোনো আইনজীবী নেই। আমি কোনো ওকালতনামাতেও স্বাক্ষর করিনি।"
এ সময় আদালত তাকে বলেন, "আপনার স্বাক্ষর করা ওকালতনামা আমাদের কাছে আছে। সে অনুযায়ী আপনার আইনজীবীও এখানে আছে।"
এ কথা শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বিএনপির এই নেতা অভিযোগ করেন, বন্দি অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়।
তিনি বলেন, "আইনি লড়াই চালানোর জন্য আমাকে আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমার নাকে আঘাত করা হয়েছে। ইলেকট্রিক শক দেওয়া হয়েছে।"
সালাউদ্দিন কাদের চৌধুরী আরো কথা বলতে চাইলে আদালত তাকে বলেন, "এর আগে এখানে কাউকে কথা বলতে দেওয়া হয়নি। তবুও আপনাকে বলতে দেওয়া হলো। এখন আমরা ওর্ডার দেব। আপনি আইনজীবীর সঙ্গে দেখা করা এবং পরামর্শ করার সুযোগ পাবেন।"
এ সময় সালাউদ্দিন কাদেরের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, "এখানে যে ওকালতনামা দেওয়া হয়েছে, তা আটক হওয়ার আগের।"
জবাবে আদালত বলেন, "লিগ্যাল ওকালতনামা দিতে পারেননি। তাহলে এটা কী দিয়েছেন?"
এরপর ১৭ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন চেয়ারম্যান।
আদালত মুলতবি হওয়ার পর সাকা চৌধুরী সাংবাদিকদের বলেন, "৩২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে এদেশে আইন প্রণয়ন করেছি, অথচ আজ আমার মৌলিক অধিকার ক্ষুণ
bdnews24