ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে তাকে আটক রাখার আবেদনের শুনানি হবে।
সাঈদীকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পুরনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালে আনা হয়। তাকে রাখা হয়েছে হাজত খানায়।
আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন না হওয়া পর্যন্তসাঈদীকে আটক রাখার আবেদন গত ২৩ ডিসেম্বর জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।
এ বিষয়ে আইনজীবী প্যানেলের সদস্য মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, "সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আরো সাক্ষ্য-প্রমাণের জন্য সময় প্রয়োজন। এজন্য অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন জানানো হয়েছে।"
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার জন্য গত ২ নভেম্বর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এ বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
স
bdnews24