ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সেকশন ৭ (১) অনুসারে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
রানা দাশগুপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
এ নিয়ে অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবীর সংখ্যা দাঁড়ালো আট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/পিডি/১৭৪৮ ঘ.
bdnews24