২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'২ মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে'

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুই মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুই মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের এক আলোচনা সভায় কামরুল বলেন, "তাড়াহুড়া করার কিছুই নেই। ৪০ বছর আগের ঘটনা তদন্ত করতে একটু সময় লাগবে। "সঠিক তদন্ত করে আন্তর্জাতিক মানের বিচার করা হবে। বিচারপ্রক্রিয়াকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে।" "২০১১ সালের মধ্যে চিহ্নিত ঘাতকদের বিচার কার্যক্রম শেষ করা হবে," বলেন আইন প্রতিমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সবার বিচার হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে নয় জন মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক আবু তৌফিক, সাবেক সচিব হিরালাল বালা, মুক্তিযোদ্ধা ঐক্যপরিষদের মহাসচিব শাহজাহান কবীর বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৫৬ ঘ.