২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের জামিন স্থগিত করেনি আপিল বিভাগ

জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেনি আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেনি আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত তাদের জামিন স্থগিতে সরকারের করা আবেদনে কোনো আদেশ দেননি। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা। জামায়াত নেতাদের পক্ষে ছিলেন আব্দুর রাজ্জাক। পুলিশের কাজে বাধা দেওয়া, হুমায়ুন আজাদ হত্যা মামলা, উত্তরা ষড়যন্ত্র মামলা, হরতালে ভাংচুরের আলাদা দশটি মামলায় গত ২৯ নভেম্বর নিজামী, মুজাহিদ, সাঈদী, কামারুজ্জামান ও আব্দুল কাদেরকে জামিন দেয় হাইকোর্ট। রাজধানীর বিভিন্ন থানায় পাঁচ নেতার বিরুদ্ধে পুলিশ ওই মামলা করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নায়েবে আমির সাঈদীকে গ্রেপ্তার করা হয়। একাত্তরে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৩ জুলাই জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্ল