ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় আটক সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে তাকে ৩০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের ৩ বিচারকের প্যানেল রোববার এ নির্দেশ দেয়।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তাকে। বিএনপির হরতালের আগের দিন গত ২৬ জুন মগবাজারে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।
সালাউদ্দিন কাদেরকে আটক দেখানোর জন্য করা আবেদনের ওপর বেলা পৌনে ১১টা দিকে পুরনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালে শুরু হয়।
ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু শুনানিতে বলেন, গত ১৫ ডিসেম্বর সালাউদ্দিনকে আটক বা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিলাম। কিন্তু তাকে ইতোমধ্যে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ জন্য সম্পূরক আবেদন করা হলো।
তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো ব্যক্তিকে ট্রাইব্যুনাল সন্তুষ্টি সাপেক্ষে আটকাদেশ বা আদালতে হাজির করার নির্দেশ দিতে পারেন। সাকা চৌধুরী একজন ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তি। তাকে আটক না রাখলে তদন্ত বিঘি
bdnews24