২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'রক্ত লুকাতে বাবার জামা পাল্টানো হয় তিন বার'

যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর নির্যাতন চালানো হয়েছে অভিযোগ করে তা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর নির্যাতন চালানো হয়েছে অভিযোগ করে তা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার। শনিবার ধানমণ্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে তার মেয়ে ফারজিন কাদের চৌধুরী বলেন, "পুলিশি হেফাজতে আমার বাবার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন জানাচ্ছি, দয়া করে এই নির্যাতন বন্ধ করুন। প্লিজ, স্টপ টর্চারিং।" বৃহস্পতিবার ঢাকার বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সালাউদ্দিনকে, যার বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়াও কয়েকটি স্থানে গণহত্যায় তিনি পাক বহিনীকে মদদ দেন বলেও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর সংসদ সদস্য সালাউদ্দিনকে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার সা