গোপালগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে গোপালগঞ্জের একটি আদালতে।
সোমবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন সদর উপজেলার গোবরা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা গোলজার হোসেন চৌধুরীর ছেলে মিফতার হোসেন চৌধুরী।
বিচারক দিলীপ কুমার ভৌমিক মামলাটি গ্রহণ করে যথাযথ আইন অনুযায়ী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- গোপালগঞ্জ থানাপাড়ার বাসিন্দা হাবিবুজ্জামান নাজিম (৬২), হিরাবাড়ি রোডের আজাদ মোল
bdnews24