২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়বে: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আরো গতিশীল করতে প্রয়োজনে ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থার সদস্য সংখ্যা বাড়ানো হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 06:32 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আরো গতিশীল করতে প্রয়োজনে ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থার সদস্য সংখ্যা বাড়ানো হবে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, সারাদেশের যুদ্ধাপরাধীদেরই বিচার হবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের একদিন আগে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার এ কথা বললেন আইন প্রতিমন্ত্রী। কামরুল আরো বলেন, "আমরা যুদ্ধাপরাধের প্রতীকী বিচার করছি না। তার সুযোগও নেই। সারাদেশের সব যুদ্ধাপরাধীদের বিচার হবে। হতাশ না আমাদের একটু সময় দেন।" মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার গতিতে হতাশা প্রকাশ করেন। পাশাপাশি সব যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও তোলেন। কামরুল বলেন, "আমরা যুদ্ধাপরাধের প্রতীকী বিচার করছি না, তার সুযোগও নেই। সারাদেশের সব যুদ্ধাপরাধীদের বিচার হবে। হতাশ না আমাদের একটু সময় দিন।" গত ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলও করা হয়। এরপর শুরু হয় একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া। যুদ্ধাপরাধের অভিযোগে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি পার্টি (এনএসপি) আয়োজিত 'চারদলীয় জোট সরকারের দুর্নীতি : হাওয়া ভবনের ভূমিকা এবং সা