২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যতো দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার শুরু করুন'

যতো দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছেন সেক্টরস্ কমান্ডার ফোরামের সদস্য সচিব ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন অর রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যতো দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছেন সেক্টরস্ কমান্ডার ফোরামের সদস্য সচিব ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন অর রশিদ। মুক্তাঙ্গনে বৃহস্পতিবার বিকালে রাসেল আহমেদ খান স্মরণে এক সমাবেশে হারুন অর রশিদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অবস্থান করবো না।" স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। কোনো ষড়যন্ত্র তা ব্যাহত করতে পারবে না।" ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, "মহাজোট সরকার আছে বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।" ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে জামায়াতের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন যুব মৈত্রীর নেতা রাসেল আহমেদ খান। এই দিনটি স্মরণে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করে। এই অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৫০ঘ.