২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই নাশকতা: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্যই নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 09:31 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্যই নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে বিরোধী দল। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ 'নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা' শীর্ষক ওই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চট্টগ্রাম, সিরাজগঞ্জ এবং নাটোরের ঘটনা সবই একসূত্রে গাঁথা। "দুই বার প্রধানমন্ত্রী হওয়া বেগম খালেদা জিয়ার জানার কথা রেললাইনের এলাকা সংরক্ষিত। আমি জানি না, তিনি কতটুকু লেখাপড়া করেছেন। তবে তার পরামর্শকরা তো শিক্ষিত। তিনি ওই সংরক্ষিত এলাকায় কী করে সভা করতে গেলেন? রেল লাইনের ওপর বসে কেন লোকজন সভা করবে?" "ওই নাশকতামূলক কর্মকাণ্ড এবং হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়া এবং তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'স্পেসিফিক' মামলা হওয়া উচিত এবং হবে", বলেন কামরুল। যুদ্ধাপরাধীদের বিচার কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয় দাবি করে তিনি বলেন, "এতে কোনো দলের নয় বরং যারা ৭১ এ মানবতাবিরোধী কর্মকাণ্ড করেছে শুধু তাদেরই বিচার হবে।" একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে স