ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার দলটির উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রাত ১০টায় পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠকটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
সৈয়দ আশরাফ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই।
"যুদ্ধাপরাধের অনেক বিষয়ই নতুন প্রজন্ম জানে না," উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের সৈয়দ আশরাফ বলেন, "এই বিষয়গুলো আপনাদের তাদের সামনে তুলে ধরতে হবে।"
সংসদের বর্তমান অধিবেশন চলাকালীনই সংবিধান সংশোধন কমিটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে দলের উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে।
এছাড়া ৯ অক্টোবর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।"
উপদেষ্টা পরিষদেরকার্যনির্বাহী আশরাফ জানান উপদেষ্টা পরিষদের আরো চারজনকে যুক্ত করা হয়েছে। এরা হলেন
bdnews24