২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনে ‘বিশেষ সুবিধা’ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাচ্ছেন

মূল বেতন যাই থাকুক; ‘বিশেষ সুবিধা’ কোনো অবস্থাতেই এক হাজার টাকার কম হবে না।

বেতনে ‘বিশেষ সুবিধা’ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাচ্ছেন

এমপিওভুক্ত শিক্ষকরা এখন জাতীয়করণের দাবি তুলেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 08:24 PM

Updated : 18 Jul 2023, 08:24 PM

সরকারি চাকুরেদের মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও চলতি বছরের জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে অতিরিক্ত অর্থ পাবেন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে পাঠান একটি চিঠিতে এতথ্য জানান হয়।

সরকারি চাকুরেদের জন্য চলতি বছরের জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করে এদিনই প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এরপরই এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে ওই চিঠি আসে।

চিঠিতে বলা হয়, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তবে বেতনের এই প্রবৃদ্ধি ১ হাজার টাকার কম হবে না।

গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা জানান।

সেই ঘোষণা বাস্তবায়নেই জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব- শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ডস বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ দেওয়া হল।

পুরনো খবর:

সরকারি চাকরিতে বেতন বৃদ্ধির 'বিশেষ সুবিধা'র প্রজ্ঞাপন