২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ‘স্বামীর হাতে’ স্ত্রী খুন

পুলিশ বলছে, ঝগড়ার মধ্যে স্ত্রীর গলায় ছুরি চালান স্বামী।

খিলগাঁওয়ে ‘স্বামীর হাতে’ স্ত্রী খুন

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 10:03 AM

Updated : 14 Sep 2022, 10:19 AM

রাজধানীর খিলগাঁও এলাকায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে এক রিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে ৪২ বছর বয়সী খুকি বেগমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই বাসা থেকেই খুকির স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে খিলগাঁও থানার এসআই কাজী আশরাফুল হক জানান।

তিনি বলেন, “রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝে স্বামী ছুরি দিয়ে খুকির গলায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়।”

খুকির দুই ছেলে এক মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা অন্য জায়গায় থাকেন। রাতে ঝগড়ার সময় তার ছেলে বাসায় ছিল না বলে পুলিশ জানিয়েছে।

এই পরিবারের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ময়নাতদন্তের জন্য খুকির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।