২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রকল্পের প্রতিবাদে তিন দিনের লংমার্চ শুরু

ভারতের টিপাইমুখ প্রকল্পের প্রতিবাদে তিন দিন ব্যাপী লংমার্চ শনিবার ঢাকা থেকে শুরু হয়েছে। টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামে দুটি সংগঠনের ডাকা এই কর্মসূচি আগামী সোমবার সিলেটের জকিগঞ্জে গিয়ে শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ প্রকল্পের প্রতিবাদে তিন দিন ব্যাপী লংমার্চ শনিবার ঢাকা থেকে শুরু হয়েছে। টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামে দুটি সংগঠনের ডাকা এই কর্মসূচি আগামী সোমবার সিলেটের জকিগঞ্জে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, "টিপাইমুখ প্রকল্পের বিষয়ে জনগণের মত উপেক্ষা করে কোনও সিদ্ধান্ত নেওয়া সরকারের ঠিক হবে না। "সরকার যতদিন জনমাঙ্গলিক পথে থাকবে, ততদিন আমরাও তাদের পাশে থাকব। কারণ, টিপাইমুখের কারণে যে সমস্যা হবে তা জনগণের, এটি দলীয় কোনও বিষয় নয়।" অধ্যাপক মোজাফফর জানান, ২০০৩ সালে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বেই প্রথমবারের মতো টিপাইমুখ প্রকল্পের বিরুদ্ধে পরিবেশবাদীরা সোচ্চার হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী এসআই খান, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটির সভাপতি আবেদ রাজা প্রমুখ। পৌনে ১১টায় লংমার্চ শহীদ মিনার থেকে বেরিয়ে মুক্তাঙ্গনে পৌঁছে। এরপর গাড়িবহর জকিগঞ্জের উদ্দেশে রওনা হয়। মনিপুর রাজ্যে বরাক নদীর টিপাইমুখে ভারত জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এতে বাংলাদেশের সিলেট অঞ্চলে বিরূপ প্রভাব পড়বে। ভারতের মনিপুরবাসীও এর বিরোধিতা করছে। গত ২৯ জুলাই টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা হেলিকপ্টারে গিয়ে প্রকল্প এলাকায় নামতে পারেননি। প্রতিনিধি দলের নেতা আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনও প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না বলে তারা আশ