২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রতিনিধি দলের ৬ সদস্য আরো এক দিন নয়া দিল্লি থাকবেন

ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করতে যাওয়া ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের ছয় সদস্য সোমবার দেশে ফিরছেন না। তারা আরো একটি দিন নয়া দিল্লিতে অবস্থান করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করতে যাওয়া ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের ছয় সদস্য সোমবার দেশে ফিরছেন না। তারা আরো একটি দিন নয়া দিল্লিতে অবস্থান করবেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা সোমবার ঢাকা ফিরেছেন বলে জানা গেছে। প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সচিব মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন আমাকে জানিয়েছে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য প্রতিনিধি দলের সদস্যরা আরো একটি দিন নয়া দিল্লি অবস্থান করবেন।" গত ২৯ জুলাই টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে ভারত রওনা হয় এ সংসদীয় প্রতিনিধি দলটি। এর নেতৃত্ব দেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই বার চেষ্টা করেও প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করতে পারেনি প্রতিনিধি দল। ফলে টিপাইমুখ প্রকল্প না দেখেই দেশে ফিরতে হচ্ছে এ প্রতিনিধি দলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এইচএ/১৫০০ ঘ.