২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ: সরকারের 'নিষ্ক্রিয়তা' চ্যালেঞ্জ

প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকারের 'নিষ্ক্রিয়তার' বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. বোরহান উদ্দিনের বেঞ্চে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবু নাসের মোহম্মদ রহমতউল্লাহ এ আবেদন করেন। এতে সংসদীয় প্রতিনিধি দলের টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকারের 'নিষ্ক্রিয়তার' বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. বোরহান উদ্দিনের বেঞ্চে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবু নাসের মোহম্মদ রহমতউল্লাহ এ আবেদন করেন। এতে সংসদীয় প্রতিনিধি দলের টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে। আবেদনকারীর কৌসুলি তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধান অনুযায়ী দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারের। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে পারে না। এ বাঁধ নির্মাণ বন্ধে বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নেয়নি।" সরকার যাতে এ বাঁধ নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেয় তার জন্য এ আবেদন করা হয়েছে। তাজুল ইসলাম আরও জানান, রিট আবেদনের শুনানির জন্য মঙ্গলবার তিনি আদালতে আবেদন জানাবেন। ১১ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের বুধবার ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৭৩২ ঘ.