২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভক্তি নয়, টিপাইমুখ সমস্যা সমাধানে ঐক্য চাই: আ.লীগ

টিপাই মুখ বাঁধ প্রকল্প নিয়ে 'রাজনৈতিক কারণে' জনগণকে বিভক্ত না করে এ সমস্যা সমাধানে ঐক্যের আহবান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার ধানমন্ডি কার্যালয়ে জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)---টিপাই মুখ বাঁধ প্রকল্প নিয়ে 'রাজনৈতিক কারণে' জনগণকে বিভক্ত না করে এ সমস্যা সমাধানে ঐক্যের আহবান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার ধানমন্ডি কার্যালয়ে জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ আহবান জানান। আশরাফ বলেন,'' টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে রাজনীতি করে জাতি ও দেশের মানুষকে বিভক্ত করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সমস্যা মোকাবেলা করতে হবে।'' দলীয় কাউন্সিলে নেতা নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের দিন ২৪ জুলাই দলের সব পর্যায়ের পদে প্রার্থী থাকলে নির্বাচন হবে। এজন্য সভানেত্রী স্বচ্ছ ব্যালেট বাক্স রাখার নির্দেশ দিয়েছেন। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। প্রথমে সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং রাত ৮টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে আবারও আশ্বস্ত করে সৈয়দ আশরাফ বলেন," আওয়ামী লীগ দেশের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না। অতীতেও নেয়নি।" প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, '' জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বার্থ শতভাগ সংরক্ষিত হবে বলে প্রধানমন্ত্রী মনে করেন।'' সা