২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'অভিন্ন নদী নিয়ে ভারত দ্বৈতনীতি অনুসরণ করছে'

অভিন্ন নদী নিয়ে ভারত দ্বৈতনীতি অনুসরণ করছে বলে শনিবার বিএনপির অনুষ্ঠানে অভিযোগ করা হয়েছে। টিপাইমুখ প্রকল্প নিয়ে সংগৃহিত তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হোটেল শেরাটনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে বেলা সাড়ে ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিন্ন নদী নিয়ে ভারত দ্বৈতনীতি অনুসরণ করছে বলে শনিবার বিএনপির অনুষ্ঠানে অভিযোগ করা হয়েছে। টিপাইমুখ প্রকল্প নিয়ে সংগৃহিত তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হোটেল শেরাটনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে বেলা সাড়ে ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়েছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করছেন সাবেক সচিব আ ন হ আখতার হোসেন। তিনি বক্তব্যের শুরুতেই বলেন, ভারতে সরকার বদলের সঙ্গে সঙ্গে নীতি বদল হয়। ভারত দ্বৈত নীতি অনুসরণ করছে অভিযোগ করে তিনি বলেন, "তবে পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতে নীতি খুব একটা পরিবর্তন হয় না।" সাবেক সচিব নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের পানি সংক্রান্ত চুক্তির উল্লেখ করে বলেন, দুটি দেশই দুর্বল এবং এ সব চুক্তি ভারতের পক্ষে। বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বিষয়ে তিনি বলেন, দুই দেশের যৌথ নদী কমিশন অত্যন্ত দুর্বল। আলোচনার ক্ষেত্রে এর কোনও নির্বাহী ক্ষমতা নেই। মূলত রাজনৈতিক বিবেচনা এক্ষেত্রে কাজ করে। অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ। টিপাইমুখ পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল এ মাসেই ভারত যাচ্ছে। তাতে বিএনপি অন্তর্ভুক্ত হয়নি। তারা প্রকল্প পরিদর্শনে দলের সহ-সভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে আলাদা একটি দল পাঠানোর জন্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে। তবে এতে এখন পর্যন্ত সাড়া মেলেনি। ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। দীর্ঘ দিন পর স