ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প নিয়ে সংগৃহিত তথ্য-উপাত্ত উপস্থাপন করছে বিএনপি।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে শনিবার বেলা সাড়ে ৪টার দিকে হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে তা তুলে ধরা হচ্ছে।
বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করছেন সাবেক সচিব আ ন হ আখতার হোসেন।
উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ।
একদিন আগে বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার এ অনুষ্ঠানের কথা জানান।
টিপাইমুখ পরিদর্শনে বিশেষজ্ঞদের নিয়ে যেতে সরকার ভয় পাচ্ছে দাবি করে আনোয়ার বলেন, "এ কারণেই প্রকল্প পরিদর্শন দলে বিএনপি প্রস্তাবিত বিশেষজ্ঞদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে না।"
টিপাইমুখ পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল এ মাসেই ভারত যাচ্ছে। তাতে বিএনপি অন্তর্ভুক্ত হয়নি। তারা প্রকল্প পরিদর্শনে দলের সহ-সভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে আলাদা একটি দল পাঠানোর জন্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে। তবে এতে এখন পর্যন্ত সাড়া মেলেনি।
টিপাইমুখ প্রকল্পের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের ওপর পড়বে দাবি করে এক কে আনোয়ার বলেন, "বিএনপি দেশের স্বার্থে এ জন্য যা কিছু করার জনগণকে সঙ্গে নিয়ে তাই করবে। প্রয়োজনে লংমার্চ, সভা-সমিতি অবশ্যই করবে।"
ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। দীর্ঘ দিন পর স
bdnews24