ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে বিশেষজ্ঞদের নিয়ে যেতে সরকার ভয় পাচ্ছে বলে দাবি করেছে বিএনপি।
বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এ কারণেই প্রকল্প পরিদর্শন দলে বিএনপি প্রস্তাবিত বিশেষজ্ঞদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
তিনি জানিয়েছেন, টিপাইমুখ প্রকল্প নিয়ে সংগৃহিত বিভিন্ন তথ্য-উপাত্ত শনিবার বিএনপি তুলে ধরবে।
এম কে আনোয়ার শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকার সংসদীয় দল পাঠাতে আগ্রহী হলেও বিশেষজ্ঞ দল পাঠাতে রহস্যজনকভাবে অনাগ্রহী।
"সম্ভবত বিশেষজ্ঞরা প্রকৃত তথ্য-উপাত্ত এবং বাঁধের কুফল জনগণের সামনে তুলে ধরবেন- এই আশঙ্কায় তারা বিশেষজ্ঞদের পরিদর্শন টিমে অন্তর্ভুক্ত করতে আগ্রহী নয়। এ রকম টিমে বিএনপিও থাকছে না।"
টিপাইমুখ পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল এ মাসেই ভারত যাচ্ছে। তাতে বিএনপি অন্তর্ভুক্ত হয়নি। তারা প্রকল্প পরিদর্শনে দলের সহ-সভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে আলাদা একটি দল পাঠানোর জন্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে। তবে এতে এখন পর্যন্ত সাড়া মেলেনি।
সাবেক মন্ত্রী আনোয়ার জানান, টিপাইমুখ প্রকল্পের বিষয়ে শনিবার হোটেল শেরাটনে বিএনপির পক্ষ থেকে বিশেষজ্ঞদের সংগৃহিত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে। এতে রাজনৈতিক নেতারা ছাড়াও নাগরিক সমাজ, পেশাজীবী এবং সিলেটের সাংসদরা থাকবেন। এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বাম সংগঠনসহ জাতীয় সংসদে পানি সম্পদ, পরিবেশ ও বন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতিদেরও এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আনোয়ার জানান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও থাকবেন বলে জানান তিনি।
টিপাইমুখ প্রকল্পের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের ওপর পড়বে দাবি করে বিএনপি সহ-সভাপতি বলেন, "বিএনপি দেশের স্বার্থে এ জন্য যা কিছু করার জনগণকে সঙ্গে নিয়ে তাই করবে। প্রয়োজনে লংমার্চ, সভা-সমিতি অবশ্যই করবে।"
আনোয়ার সরকারের সমালোচনা করে বলেন, "তারা(সরকার) ভারত সরকারের কাছে প্রতিবাদ করা দূরে থাকুক, এ বিষয়ে কোনও কথাই বলছে না। বরং কোনও কোনও মন্ত্রী এমন সব কথা বলেছেন, যা টিপাইমুখ বাঁধের পক্ষে তাদের সমর্থনই প্রমাণ করে।"
ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জনের বিষয়ে আনোয়ার বলেন, "বিতর্কিত ভারতীয় হাইকমিশনারকে প্রত্যাহারের দাবিতে আমরা অটল রয়েছি। সরকার যদি দেশের স্বার্থ রক্ষা করতে চায়, তাহলে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিৎ।"
ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। দীর্ঘ দিন পর স
bdnews24