ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দলের যাওয়া পিছিয়ে গেছে।
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে সোমবার জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তবে দলটি এ মাসেই যাবে বলে জানান তিনি। পৃথক কোনও প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনাও নেই বলে মন্ত্রী জানান।
রমেশ চন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি না পাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে যেতে পারছে না।"
তবে এ মাসের মধ্যেই কমিটির সদস্যরা টিপাইমুখ বাঁধ পরিদর্শনে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে আগামী ১৫ জুলাই সংসদীয় প্রতিনিধি দলের ভারত যাওয়ার কথা ছিল।
চারজন বিশেষজ্ঞসহ ৬ সদস্যের একটি আলাদা প্রতিনিধি দল পাঠাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, "এ ধরনের কোনও চিঠি আমরা (মন্ত্রণালয়) পাইনি। আর পেলেও পৃথক কোনও প্রতিনিধি দল পাঠানোর সুযোগ নেই। যদি প্রতিনিধি দল যায়, তা সরকার গঠিত কমিটির সঙ্গেই যেতে হবে। এ কমিটিতে চারদলীয় জোটের প্রতিনিধি হিসেবে একজন সাংসদ রয়েছেন।"
পানিস
bdnews24