২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাপের মুখে বাংলাদেশের হার মানা উচিত নয় : ভারতের পরিবেশকর্মী

টিপাইমুখ বাঁধ প্রকল্পের সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করে দিয়ে ভারতের একজন পরিবেশ আন্দোলনকর্মী এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। যথেষ্ট তথ্য-উপাত্ত ছাড়া বাংলাদেশের ভারতের চাপের কাছে নতি স্বীকার করা উচিত নয় বলে তার অভিমত। রামানন্দ ওয়াংখেইরাকপামের মতে,এ মুহূর্তে দেখারও কিছুই নেই বলে প্রকল্পস্থল পরিদর্শন করেও কোনো লাভ নেই। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রনমেন্ট করসপনডেন্ট ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পের সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করে দিয়ে ভারতের একজন পরিবেশ আন্দোলনকর্মী এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের পরিবেশবাদী, সমাজকর্মী ও সুশীল সমাজের সদস্যদের সংগঠন 'সিটিজেন কনসার্ন ফর ড্যামস অ্যান্ড ডেভলপমেন্ট' (সিসিডিডি) এর সমন্বয়ক রামানন্দ ওয়াংখেইরাকপাম বলেছেন, টিপাইমুখ ড্যাম এ অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ও ঘটাতে পারে। ভারতের প্রস্তাবে বাংলাদেশ রাজি হলে তা ফারাক্কার মতো 'আরেকটি খারাপ উদাহরণ' হবে বলেও মনে করছেন রামানন্দ। স