২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রকল্প বন্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ভারতের মনিপুরে টিপাইমুখ প্রকল্প বন্ধের দাবিতে বুধবার মানববন্ধন করেছে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মনিপুরে টিপাইমুখ প্রকল্প বন্ধের দাবিতে বুধবার মানববন্ধন করেছে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বামপন্থী ছাত্র সংগঠন বলে পরিচিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই কর্মসূচির ডাক দেয়। একই দাবিতে মানববন্ধন হয়েছে শরীয়তপুরেও। টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা- তা যাচাই করতে সংসদীয় একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের হাতে ধরা বিভিন্ন প্লাকার্ডে টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন বন্ধে সরকারকে তৎপর হওয়ার দাবি জানানো হয়। শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানবন্ধনে অর্ধশতাধিক আইনজীবী অংশ নেয়। কর্মসূচির ডাক দেয় শরীয়তপুর জেলা আইনজীবী ফোরাম। বিএনপি সমর্থক আইনজীবীদের এই সংগঠন খালেদা জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১০ ঘ.