জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৭ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ভারতের টিপাইমুখে বরাক নদীর উপর বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে।
শনিবার দুপুর ১২ টায় ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা অমর একুশের পাদদেশে মানববন্ধন করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে রসায়ন ভবনের সামনে তারা সমাবেশে করে।
সমাবেশে ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, কর্মী মৈত্রী বর্মণ, ধীমান মল্লি
bdnews24