২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে ইবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

টিপাইমূখী বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমূখী বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন। কর্মসূচি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এ সময় তারা 'দেশ বাঁচাও নদী বাঁচাও'সহ নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাংগাঠনিক সম্পাদক সঞ্জয় বিশ্বাস, শাহেদ, সেতু, রকিব হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩১ ঘ.