স্পিকার গেলেন তাসখন্দে
উইমেন স্পিকার্স অব পার্লামন্টের কয়েকটি সেশনে যোগ দেবেন শিরীন শারমিন চৌধুরী।
উইমেন স্পিকার্স অব পার্লামন্ট এর চতুর্দশ সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার সকালে তিনি তাসখন্দের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, সম্মেলনের ‘অ্যাড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যানডেমিক গ্লোবাল রিকভারি’ এবং ‘প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড’-সহ কয়েকটি সেশনে স্পিকার অংশ নেবেন।
সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
