১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আইজিপি ব্যাজ পেলেন ৪৮৮ পুলিশ সদস্য

মঙ্গলবার শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে ৩ মার্চ পর্যন্ত।

আইজিপি ব্যাজ পেলেন ৪৮৮ পুলিশ সদস্য

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 12:56 PM

Updated : 28 Feb 2024, 12:56 PM

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে ৪৮৮ জন পুলিশ সদস্য পেলেন আইজিপি ব্যাজ।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন বুধবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ব্যাজপ্রাপ্তদের হাতে তিনি সনদও তুলে দেন।

২০২৩ সালের কাজের ভিত্তিতে কারা এ বছর আইজিপি ব্যাজ পাবেন, সেই তালিকা গত ২৪ ফেব্রুয়ারি ঘোষণা করে পুলিশ সদরদপ্তর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন।

তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দেন।ওই অনুষ্ঠানে মোট ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

মঙ্গলবার শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে ৩ মার্চ পর্যন্ত। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’।