২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় লরি চাপায় ট্রাফিক পুলিশসহ দুজনের মৃত্যু

কনস্টেবল কাজী মাসুদ তখন দায়িত্ব পালন করছিলেন; আর স্থানীয় দোকান কর্মচারী জাহাঙ্গীর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুজনেই মারা গেছেন ঘটনাস্থলে।

উত্তরায় লরি চাপায় ট্রাফিক পুলিশসহ দুজনের মৃত্যু

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 03:15 PM

Updated : 28 Aug 2022, 03:15 PM

রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনের সময় লরির চাপায় প্রাণ গেছে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের; সে সময় ঘটনাস্থলে থাকা এক পথচারীরও মৃত্যু হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রোববার ভোর পৌনে ৪টার দিকে উত্তরা নয় নম্বর সেক্টরে এ দুর্ঘটন ঘটে।

নিহত কনস্টেবল কাজী মাসুদ (৩৮) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। আর নিহত পথচারী জাহাঙ্গীর স্থানীয় একটি দোকানের কর্মচারী।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভোরে আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 'তাসিন' ফিলিং স্টেশনের পূর্ব পাশে ডিউটিতে ছিলেন কনস্টেবল মাসুদ।

“ওই সময় পেছন দিক থেকে একটি লরি এসে মাসুদ এবং তার কাছাকাছি থাকা পথচারী জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। “

পুলিশ ওই লরিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার বদরুল আলম।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।