২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছাত্রী লাঞ্ছিত, রিক্সাচালকের কারাদণ্ড

গাইবান্ধায় এক কলেজ ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক রিক্সাচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

গাইবান্ধা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় এক কলেজ ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক রিক্সাচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে আসাদুল ইসলাম (৩০) নামের ওই রিক্সা চালককে এ সাজা দেন ভ্রাম্যামাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা নেজারত ডেপুটি কালেক্টর আবুল কাশেম মুহম্মদ শাহীন। আসাদুল ইসলামের বাড়ি সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে। গাইবান্ধা সদর থানার ওসি মশিউর রহমান জানান, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীটি রোববার সকাল ৯টার দিকে কলেজে যাবার জন্য সদর উপজেলার তিনদহ গ্রামের বাড়ি থেকে বের হয়। পথে ত্রিমোহনী বাজারের কাছে নির্জন রাস্তায় রিক্সা চালক আসাদুল পিছন থেকে এসে আকশ্মিকভাবে তার শরীরে হাত দেয়। মেয়েটি এর প্রতিবাদ করলে আসাদুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে আসাদুল রিক্সা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন পথচারী এবং স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। দুপুর ১টার দিকে ভ্রাম্যামাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়। ওসি জানান, আসাদুলকে বিকালেই জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৯ ঘ.