২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নির্যাতনের অভিযোগে পাবনায় শিক্ষক বরখাস্ত

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে (১১) যৌন নির্যাতনের অভিযোগে পাবনার সুজানগরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম শ্রেণীর ছাত্রীকে (১১) যৌন নির্যাতনের অভিযোগে পাবনার সুজানগরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্সে কর্তৃপক্ষের এক জরুরি সভায় সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে (৩২) সাময়িক বরখাস্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম নুরুল ইসলাম। বিষয়টি অধিকতর তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও সাংবাদিকদের জানান, শিক্ষক আজাদ প্রাইভেট পড়ানোর কথা বলে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পর পর কয়েকদিন যৌন নির্যাতন করেন। এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা বলেন, আজাদ সকলের সামনে দোষ স্বীকার করেছেন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৭ ঘ.