২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার মূল আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

শেরপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার মূল আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া থেকে অভিযুক্ত ধর্ষণকারী শাহজামাল ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আটজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে শাহজামালের মা ও মামাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গত ২০ জুন কুমরী কাটাজান স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনদিন পাশবিক নির্যাতনের পর মাথা ন্যাড়া করে ২৩ জুন তাকে বাড়ির সামনে ফেলে রেখে যায়। এ ঘটনায় শাহ জামালকে প্রধান আসামি করে ওই ছাত্রীর বাবা গত ২৬ জুন শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, এই নিষ্ঠুর, পাশবিক ও অমানবিক ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যা যা করা দরকার পুলিশ সবকিছুই করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.