২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীর হামলায় বাবা-মা ও ছাত্রী আহত

সাতক্ষীরা শহরে উত্ত্যক্তকারীর হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে হামলায় তার বাবা-মাও আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

সাতক্ষীরা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরে উত্ত্যক্তকারীর হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে হামলায় তার বাবা-মাও আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা শহরের উত্তর পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফিরোজ কবির নামে একজকে আটক করেছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন বলেন, শহরের আব্দুল মজিদের ছেলে তানভীর হোসেন উত্তর পলাশপোল এলাকার এক স্কুলছাত্রীকে মোবাইল ফোনে প্রায়ই উত্ত্যক্ত করতো। ঘটনাটি সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী তার মাকে বললে তার মোবাইল ফোনের নম্বর পরিবর্তন করে দেওয়া হয়। এরপর থেকে ছেলেটি মেয়েটির বাসার সামনে ও স্কুলে আসাযাওয়ার পথে উত্ত্যক্ত করতে থাকে। পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার স্কুল থেকে আসার পথে মেয়েটির বাসার সামনে তাকে ধরে তানভীর ও তার সহযোগীরা টানাহেঁচড়া করে জামা কাপড় ছিঁড়ে দেয় এবং মারধর করে। খবর পেয়ে মেয়েটির মা ও বাবা ছুটে গেলে তাদেরও মারধর করে বখাটেরা। ওসি শাহজাহান আলী খাঁন বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.