২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর

উত্ত্যক্তের প্রতিবাদ করায় গোপালগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে রক্তাক্ত জখম করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

গোপালগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদ করায় গোপালগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৌলতলী বাজারে এ ঘটনায় আহত ছাত্রীটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৌলতলী বাজারের পাশের পদ্মবিলা হঠাৎপাড়া গ্রামের হানজাল মোল্লার ছেলে চয়ন মোল্লা (১৭) বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রীটিকে স্কুলে যাওয়া-আসার পথে এবং মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চয়নসহ কয়েকজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইব্রহিম পাটোয়ারী বলেন, ব্যাপারটি তারা শুনেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২১ ঘ.