২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অভিযোগে জরিমানা

বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

বরিশাল, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত জুলফিকার খন্দকার (২৫) উপজেলার কালনা গ্রামের রাজু খন্দকারের ছেলে। রোববার বিকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে। গৌরনদী থানার ওসি নূরুল ইসলাম জানান, কালনা গ্রামের বাসিন্দা সরকারি গৌরনদী কলেজের এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত ওই গ্রামের জুলফিকার। বিষয়টি ছাত্রীর বাবা থানায় জানালে শনিবার রাতে তাকে পুলিশ আটক করে। রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কলেজ ছাত্রী ও জুলফিকারের স্বাক্ষ্য নেওয়ার পর এই সাজা দেওয়া হয়। পরে তার অভিভাবকরা মুচলেকা ও জরিমানার টাকা দিয়ে জুলফিকারকে ছাড়িয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.