২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ২ উত্ত্যক্তকারীর কারাদণ্ড

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় গাইবান্ধায় দুই বখাটের ছয়মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

গাইবান্ধা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় গাইবান্ধায় দুই বখাটের ছয়মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে। দণ্ডিত আসাদুল ইসলাম (১৮) ও ফরহাদ মিয়া (২২) উপজেলার মনমথ গ্রামের বাসিন্দা। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই বখাটেরা উত্ত্যক্ত করতো। ছাত্রীর মা বৃহস্পতিবার থানায় বিষয়টি জানান। ওইদিন সন্ধ্যায় আসাদুল ও ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয়। শুক্রবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৮ ঘ.