ভোলা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ততার অভিযোগে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. মমিন (২৫) উপজেলার চকডোষ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের দুই স্কুলছাত্রীকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে মমিন তাদের পথরোধ করে খারাপ আচরণ করে।
এ সময় এলাকার লোকজন মমিনকে আটক করে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত মমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৪২ ঘ.
bdnews24