২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে সহপাঠিকে ছুরিকাঘাত

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে সহপাঠিকে ছুরিকাঘাত করেছে এক মাদ্রাসা ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

নওগাঁ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে সহপাঠিকে ছুরিকাঘাত করেছে এক মাদ্রাসা ছাত্র। শনিবার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের গোডাউন পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার নায়ক মো. আলীমকে (১৭) গ্রেপ্তার করেছে। নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রেজা জানান, মেয়েটি শহরের একটি মাদ্রাসার ছাত্রী। আলীম তার সহপাঠী। শনিবার দুপুরে ক্লাশ শেষে মেয়েটি মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলো। পথে নওগাঁ সরকারি গুদামের কাছে ভ্যান থেকে নামার পর আলীম মেয়েটির পথ রোধ করে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নওগাঁ সদর থানার ওসি আলী আহম্মেদ হাশমী জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে গোডাউন পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই ছুরিসহ আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। আলীমের বাড়ি গোডাউন পাড়ায়। ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৮ ঘ.