২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

টাঙ্গাইল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া বেগম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ভ্যানচালক মো. মিন্টু মিয়া (২৭) গোপালপুর পৌর এলাকার ভূয়ারপাড়া গ্রামের মো. তুলা মিয়ার ছেলে। গোপালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে হেমনগর ইউনিয়নের উদ্যোমপুর এলাকায় প্যারা মেডিকেল পড়