নওগাঁ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক তরুণকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর উদ্দিন ফারুক এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত মো. নাহিদ (২৩) জেলা শহরের রজাকপুর মহল্লার নুরে আলমের ছেলে। পড়াশোনা করেন স্থানীয় ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউশনে।
নূর উদ্দিন ফারুক বলেন, মো. নাহিদ একই মহল্লার বাসিন্দা নামাজগড় মহিলা মাদ্রাসার ৯ম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। মাদ্রাসায় আসা যাওয়ার পথে তার সঙ্গে অশালীন আচরণ করতো।
এ ব্যাপারে মেয়েটির বাবা নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার বিকাল ৫টায় তাকে গ্রেপ্তার করে ট্রাক টার্মিনাল এলাকায় ভ্রম্যমাণ আদালতে হাজির করে।
বিচারের পর তাকে পুলিশ থানায় নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24