বেনাপোল, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যেক্তের শিকার হয়ে শনিবার বেনাপোলে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ করেছে তার পরিবার।
রোববার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নামাজ গ্রামের মিজানুর রহমানের মেয়ে দোলা খাতুন (১৩) বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
দোলার পরিবারের বরাত দিয়ে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন জানান, দোলা খাতুন স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাদের প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে নাসির হোসেন তার প্রতি অশালীন আচরণ করে।
দোলা প্রতিবাদ করলে নাসির তাকে অপহরণ ও জীবননাশের হুমকি দেয়।
বাড়ি ফিরে বিষয়টি সে নাসিরের পরিবারকে জানায়। এতে নাসিরের মা ও অ্যন্যরা উল্টো তাকে গালাগাল দেয়।
পরে সে ঘরের মধ্যে ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।
ঘটনার পর থেকে নাসিরের পরিবারের সবাই পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
বন্দর থানার উপ-পরিদর্শক আলী আকবর ঘটনার সত্যতা
bdnews24