সুনামগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করায় সুনামগঞ্জের জামালগঞ্জে তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম তার কার্যালয়ে আদালত বসিয়ে এ সাজা দেন।
দণ্ডিতরা হলেন- মুজাফ্ফর মিয়া (২১), আলাল উদ্দিন (২০) ও রফিক মিয়া (১৯)।
এরমধ্যে প্রথমজনকে ৪ মাস, পরের দু'জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জামালগঞ্জ থানার ওসি জানে আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাগটিয়া গ্রামের স্কুল ও কলেজ পড়
bdnews24