২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় স্কুলে তালা: বখাটের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রস্তাবে শিক্ষিকা রাজি না হওয়ায় নেত্রকোনায় একটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর এক বখাটের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নেত্রকোনা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে শিক্ষিকা রাজি না হওয়ায় নেত্রকোনায় একটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর এক বখাটের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হয়রানির শিকার শিক্ষিকা একটি মামলা করেছেন। অন্যটি করেছেন কান্দাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাহেদ আলী। দুই মামলায় স্বপন মিয়াকে আসামি করা হয়েছে, যার বিরুদ্ধেই মূল অভিযোগ। সাহেদ আলীর মামলায় আরো আট জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে মামলা দুটি হয় জানিয়ে বারহাট্টা থানার ওসি আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, "স্বপনসহ অন্য আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।" অভিযোগ রয়েছে, বুধবার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ওই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ইদ্রিস আলীর ছেলে স্বপন। বিদ্যালয়ের এক শিক্ষিকা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এ কাজ করেন। শিক্ষিকার মামলায় তাকে হয়রানির অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া, সাইনবোর্ড ও পতাকা ছিনিয়ে নেওয়া ও শিক্ষিকাদের নাজেহাল করার অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৩০ ঘ.