নরসিংদী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ চেষ্টার অভিযোগে নরসিংদী সদর উপজেলায় শনিবার রাতে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক নাদিম মিয়ার (১৮) বাড়ি জামালপুরের ঈশ্বরগঞ্জ উপজেলায়। সে উপজেলার মাধবদীতে শ্রমিকের কাজ করে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক বিপ্লব কুমার দত্ত জানান, মাধবদীর ভগিরতপুরে একটি ভাড়াবাড়িতে থাকে চার বছরের মেয়েটি।
ধর্ষণের চেষ্টা করলে শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন এসে নাদিমকে ধরে মাধবদী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.
bdnews24