চাঁদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে কলেজে ঢুকে ছাত্রীকে প্রহার করায় এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মকবুল হোসেনের (২০) বাড়ী হাজীগঞ্জ পৌরসভার বলাখালে। সে প্রমি নামের স্থানীয় একটি এনজিওর কর্মী।
সোমবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম এ রায় দেন।
এ বিষয়ে বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জালাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মকবুল সোমবার সকালে কলেজে ঢুকে ওই ছাত্রীকে মারধর করে। এ সময় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মকবুলকে আটক করে ইউএনও গাউছুল আজমকে খবর দেন। পরে ইউএনও তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।
মকবুলকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২১২৫ ঘ.
bdnews24