গাইবান্ধা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বখাটের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
এছাড়া তার পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল আজম শনিবার এই সাজা দেন।
দণ্ডিত শাকিবুল হাসান জিন্না (২০) শান্তিরাম গ্রামের মধ্যপাড়ার হায়দার আলীর ছেলে।
সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে শাকিবুল উত্ত্যক্ত করে।
এর প্রতিবাদ করলে সে মেয়েটিকে অশ্লীল গালাগাল করে এবং অপহরণ করার হুমকি দেয়।
ওই সময় স্থানীয়রা শাকিবুলকে আটক করে থানায় খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্র্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০২ ঘ.
bdnews24