যশোর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় মামা-ভাগ্নেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্রনাথ মণ্ডল এ রায় দেন বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রকিবুল ও বিপ্লব নামে দুই বখাটে কলেজে আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করে।
বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ওই দুই যুবককে অধ্যক্ষের কক্ষে ডেকে এনে পুলিশে খবর দেয়।
ভ্রাম্যমাণ আদালত অধ্যক্ষের কক্ষেই মামা রকিবুলকে চার মাসের ও তার ভাগ্নে বিপ্লবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
কারাদণ্ডপ্রাপ্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠনো হয়েছে বলে জানান ওসি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৪০ ঘ.
bdnews24