২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি করায় যুবলীগ নেতার কারাদণ্ড

যৌন হয়রানির জন্য জামালপুরে সরকার সমর্থক যুবলীগের স্থানীয় এক নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

জামালপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির জন্য জামালপুরে সরকার সমর্থক যুবলীগের স্থানীয় এক নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে জেলা নির্বাহী হাকিম লিয়াকত আলী এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মোহাম্মদ রেজা (২৫) জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং শহরের দেওয়ানপাড়ার বাসিন্দা। জামালপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি শাকের আহম্মেদ সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে স্টেশন প্লাটফর্মে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে রেজাকে আটক করে জিআরপি পুলিশ। এরপর শনিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। আদালত রেজাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। এর পাশাপাশি তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে না পারলে তাকে আরো ১৫ দিন কারাভোগ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০